আরব সাগরে এবার পাকিস্তানের যুদ্ধজাহাজ

 অনলাইন ডেস্ক    ১০ জানুয়ারী, ২০২৪ ১৪:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

আরব সাগরে ভারতের পর এবার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান। আন্তর্জাতিক নৌপথে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন হামলার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এক বিবৃতিতে রোববার এ তথ্য জানিয়েছে পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র।

বিবৃতিতে নৌবাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের বাণিজ্যপথের নিরাপত্তা নিশ্চিতে করতে আমাদের নৌবাহিনীর জাহাজগুলো নিয়মিত টহল দেবে।’

আরও পড়ুন: হাইকোর্টে জামিন পেলেন না মির্জা ফখরুল...

তিনি আরও বলেন, ‘পাকিস্তান নৌবাহিনী এই অঞ্চলে নিজেদের সামুদ্রিক শান্তি ও শৃঙ্খলা নিশ্চিতে বেশ সচেতন।’

সম্প্রতি আরব সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইচেষ্টার ঘটনা ঘটে। পরে ওই জাহাজ থেকে ২১ নাবিককে উদ্ধারের কথা জানায় ভারতীয় নৌবাহিনী। এই ঘটনার দুদিনের মাথায় পাকিস্তান আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল।

অনলাইন ডেস্ক