নিউজিল্যান্ডে একটি হোস্টেলে মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে ভয়াবহ আগুনের ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ১১ জন।
এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, হোস্টেলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে্ে এবং ১১ জন নিখোঁজ রয়েছে।
অন্তত ২০ টি ফায়ার গাড়ির সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর চারটা নাগাদ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার নিক পাইট অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ওয়েলিংটনের ‘সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। ঘটনা। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।
ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার নিক পাইট আরো বলেন, আগুন তেকে বাঁচতে ভবনের ছাদ থেকে একজন লাফিয়ে পড়ে গুরুত্বর আহত হয়। পুলিশ সতর্ক করে বলেছে, তারা বিল্ডিংটিতে প্রবেশ না করা পর্যন্ত নিহতের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট করে কোনও কথা বলতে পারবে না।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা জ্বলন্ত ভবনের ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে।
দেশটির প্রধানমন্ত্রী হিপকিন্স এই অগ্নিকাণ্ডকে ঘটনায় সংবাদমাধ্যম টিভিএনজেডের কাছে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন এবং স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন
অনলাইন ডেস্ক



























































































































































































.jpg)








.jpg)




























