এবার যাত্রীদের সাথে বিমানে ভ্রমণ করতে পারবে তাদের পোষা কুকুরও। মার্কিন বিমান সংস্থা, বার্ক এয়ার এমন সুযোগ এনেছে। পোষা প্রাণীর ভ্রমণকে উপভোগ্য করতে এয়ারলাইনসটির আয়োজনও তাক লাগানোর মতো। কুকুরের জন্য বিশেষ খাদ্য তালিকার পাশাপাশি প্লেনের মাঝেই রয়েছে স্পা’র সুযোগ।
এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া যায় না পরিবারের সদস্যর মতোই এসব প্রাণীদের। সেই সংকট দূর করতে এবার পোষা কুকুরের জন্যই বিশেষ ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্রের বার্ক এয়ার।
যেখানে পরিবহন করা যাবে সব জাতের, সব ধরনের পোষা কুকুর। মানুষের মতোই কুকুরদের জন্যও প্রথম শ্রেনীর সেবার সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে ঘুরে দাঁড়াতে চায় শান্ত বাহিনী...
এ প্রসঙ্গে বার্ক এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট মিকার বলেন, একটি কুকুরের জন্য যা যা দরকার, তার সবই এই ফ্লাইটে ব্যবস্থা করা আছে। এতে তারা কোনোরকম ভয় ছাড়াই আরামে ভ্রমণ করতে পারবে।
বিলাসবহুল এই বিমানটিতে ভ্রমণ করতে পারবেন মাত্র ১৪ জন যাত্রী আর তাদের কুকুর। এ জন্য ৮ হাজার ডলার পর্যন্ত গুনতে হবে কুকুরের মালিককে।
বর্তমানে মাত্র দু’টি রুটে চালু করা হয়েছে এই বিমান সেবা। ভবিষ্যতে, মিলান,প্যারিস, শিকাগোর মতো শহরেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
অনলাইন ডেস্ক


























































































































































































.jpg)








.jpg)





























