Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শপথ নিলেন মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

শপথ নিলেন মালয়েশিয়ার নতুন রাজা সুলতান ইব্রাহিম

 অনলাইন ডেস্ক    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১৪:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে বুধবার (৩১ জানুয়ারি) কুয়ালালামপুরের জাতীয় প্রাসাদে শপথ নিয়েছেন সুলতান ইব্রাহিম।

গত বছরের ২৭ অক্টোবর দেশটির রয়্যাল কাউন্সিল নতুন রাজা হিসেবে সুলতান ইব্রাহিমের নাম ঘোষণা করে। গতকাল শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি মালয়েশিয়ার সদ্যবিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহর স্থলাভিষিক্ত হলেন।

মালয়েশিয়ায় বর্তমানে ৯টি রাজ পরিবার রয়েছে। চক্রাকারে প্রতি পাঁচ বছর পর পর প্রত্যেক রাজ পরিবারের প্রধান ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করা হয়। দেশটির সদ্যবিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন।

আরও পড়ুন: আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেবেন পুতুল...

সাংবিধানিকভাবে মালয়েশিয়ার রাজার মেয়াদ ৫ বছরের। তবে ২০২০ সালের পর দেশটির পার্লামেন্ট ও রাজনীতিতে অস্থিতিশীলতা দেখা দিলে তৎকালীন রাজাকে রাজনীতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তৎপর দেখা গেছে।

সদ্যবিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ তার মেয়াদে ৩ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন। নতুন রাজা সুলতান ইব্রাহিম বিলাসবহুল গাড়ি ও মোটরবাইকের বিশাল সংগ্রহের জন্যও পরিচিত। তার রিয়েল এস্টেট থেকে শুরু করে খনিরও ব্যবসা রয়েছে।

এছাড়াও জোহর রাজ্যে একটি উন্নয়ন প্রকল্পে তার অংশীদারিত্ব রয়েছে; যেখানে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে চীন।

অনলাইন ডেস্ক