বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া ড. সায়েমা ওয়াজেদ পুতুল আজ বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ১ জানুয়ারি সংস্থাটির আঞ্চলিক কমিটির অধিবেশনে তাকে আগামী ৫ বছরের জন্য এ পদে মনোনীত করা হয়। বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
ডব্লিউএইচও সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডের জেনেভায় ২২-২৭ জানুয়ারি অনুষ্ঠিত ডব্লিউএইচওর নির্বাহী বোর্ডের ১৫৪তম অধিবেশনে ড. সায়েমা ওয়াজেদ পুতুলের এ মনোনয়ন অনুমোদন করা হয়।
বর্তমান পরিচালক ড. পুনাম ক্ষেত্রপাল সিং আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। আর আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে দায়িত্ব পালন করবেন ড. সায়েমা ওয়াজেদ পুতুল।
আরও পড়ুন: বরিশালে সকাল থেকে গুড়িঁ গুঁড়ি বৃষ্টি ...
এর আগে, ভারতের নয়াদিল্লিতে ভোটগ্রহণে বাংলাদেশ, ভুটান, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (ডিপিআরকে), ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও তিমুর-লেস্তে অংশ নেয়।
এতে বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ ওয়াজেদ আটটি ভোট পান। অপর প্রার্থী নেপাল মনোনীত ডা. শম্ভু প্রসাদ আচার্য্য পেয়েছেন দুটি ভোট।
পুতুল বাংলাদেশের প্রথম ও ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দ্বিতীয় নারী আঞ্চলিক পরিচালক। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ।
তিনি অটিজমের ভূমিকার জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তিনি ডব্লিউএইচওর মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







