আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আজ বুধবার (৩ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী।
ভোট গ্রহণের দিন ও এর আগে-পরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন সশস্ত্র বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর গতকাল (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে, নির্বাচনী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় গত ২৯ ডিসেম্বর সারাদেশে বিজিবি, কোস্টগার্ড, র্যাব, পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়।
আরও পড়ুন: বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী...
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুসারে ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে। প্রতিটি জেলা, উপজেলা, মহানগর এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে তারা অবস্থান করবেন।

এর মধ্যে ৬২ জেলায় সেনাবাহিনী নিয়োজিত হয়েছে। উপকূলীয় জেলা ভোলা, বরগুনাসহ মোট ১৯ উপজেলায় নৌবাহিনী দায়িত্ব পালন করবে। সমতলে সীমান্তবর্তী ৪৫ উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে বিজিবি।
সেই সঙ্গে সীমান্তবর্তী ৪৭ উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। বিমানবাহিনী দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোয় প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। তবে রিটার্নিং কর্মকর্তা চাইলে সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







