Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে আজ

অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে পারে আজ

 অনলাইন ডেস্ক    ৭ আগষ্ট, ২০২৪ ১২:০১:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে বুধবারই অন্তবর্তীকালীন সরকার গঠন হতে পারে বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের দলের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের পর এ কথা জানান আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

নাহিদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী করণীয় ড. ইউনূসই ঠিক করবেন। ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের থাকা সদস্যদের চূড়ান্ত নাম প্রকাশ করা হবে। রাষ্ট্রপতির কাছে ১০ থেকে ১৫ সদস্যের নামের তালিকা জমা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক।

পরে রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি। এছাড়া তিনি সরকারে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ারও পরামর্শ দেন।

অনলাইন ডেস্ক