Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 যারা বিটিভি পোড়াল তাদের জন্ম কি এ দেশে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

যারা বিটিভি পোড়াল তাদের জন্ম কি এ দেশে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

 অনলাইন ডেস্ক    ২৬ জুলাই, ২০২৪ ১৫:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

পাকিস্তানি হানাদার বাহিনীও টেলিভিশনে হাত দেয়নি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন, আজকে যারাই টেলিভিশন সেন্টার এভাবে পোড়ালো তারা কারা? তারা কি এ দেশের মানুষ? এ দেশে তাদের জন্ম? আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই তারা আক্রমণ করে। মেট্রোরেল যা ছিল সারা বিশ্বের সব বাঙালির গর্বের সম্পদ, সেটাকে ধ্বংস করল। আর এই টেলিভিশনটা। যেসব জিনিস মানুষের সেবা করে, মানুষের কাজ করে বেছে বেছে সেই জায়গাগুলোতেই তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এমন হামলার সঙ্গে জড়িত তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। এবার তারা আলাদা; তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি-রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা।

এছাড়া গত শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে রোববার (২১ জুলাই) সকাল ১০টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। যদিও প্রতিদিন এর মাঝে কয়েক ঘণ্টা করে শিথিল করা হয়। পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে।

অনলাইন ডেস্ক