আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টার সময় রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগের ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি জেলার জনসভায় ভাষণ দেবেন।
আওয়ামী লীগের পক্ষে থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহীর নাটোর ও পাবনা এবং চট্টগ্রামের খাগড়াছড়ির নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। গত বুধবার সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন শেখ হাসিনা।
আরও পড়ুন: রাত পোহালে মহান বিজয় দিবস, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ...
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ ডিসেম্বর বরিশালে সফর করবেন। সেখানে ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ওইদিন বিকাল ৩টার সময় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। তার আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন বরিশালের নেতাকর্মীরা।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেছেন। তাই এ অঞ্চলের মানুষ ২৯ ডিসেম্বর তাকে অভ্যর্থনা জানাবে।
এ সময় বরিশাল সদর আসনের নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শেখ হাসিনা বরিশালে আসছেন।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







