Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শোকাবহ ১৫ আগস্ট আজ

শোকাবহ ১৫ আগস্ট আজ

 অনলাইন ডেস্ক    ১৫ আগষ্ট, ২০২৪ ১০:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

জাতীয় শোক দিবস আজ ১৫ আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।

বঙ্গবন্ধুকে হত্যা করেই থামেনি ঘাতকরা। তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

নির্মম ঐ হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

সেসময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে চলতি মাসের ৫ তারিখ পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর যাত্রা শুরু হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের। আওয়ামী লীগ সরকারের গত তিন মেয়াদে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হলেও এবার ১৫ আগস্টের ছুটি বাতিল করেছে সরকার।

অনলাইন ডেস্ক