দ্বাদশ সংসদ নির্বাচনের পর খসড়া ভোটার তালিকা আজ রবিবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
খসড়া তালিকায় মোট ভোটার রয়েছে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। নতুন তালিকায় ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন ভোটার বেড়েছে বলে জানান তিনি।
অশোক কুমার দেবনাথ বলেন, উক্ত ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়ে থাকে। তবে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন।
আরও পড়ন: স্বর্ণের দাম নাগালে রাখতে যে প্রস্তাব বাজুসের...
খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।
ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তালিকা ধরেই হবে আগামী উপজেলা নির্বাচন।
এর আগে ৪ জানুয়ারি ইসি কার্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেখানে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। সেই তালিকা অনুসারে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







