Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এক সপ্তাহ পর ঢাকায় ফিরলেন পিটার হাস

এক সপ্তাহ পর ঢাকায় ফিরলেন পিটার হাস

 অনলাইন ডেস্ক    ২৮ ডিসেম্বার, ২০২৩ ১৫:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 78 বার

এক সপ্তাহ পর নয়াদিল্লি থেকে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার সময় ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। কূটনৈতিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ২২ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার সময় পিটার হাস একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাপ করতে দেখা গেছে মার্কিন রাষ্ট্রদূতকে। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।

আরও পড়ুন: নির্বাচন সফল করতে মাঠে থাকবে ১ লাখ ৭৫ হাজার পুলিশ...

গত ২১ ডিসেম্বর দুপুর সোয়া ১টার সময় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস।

ওই বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক