Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রোজা উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশ

রোজা উপলক্ষে গাজায় ত্রাণ পাঠাল বাংলাদেশ

 অনলাইন ডেস্ক    ১৩ মার্চ, ২০২৪ ১২:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। রোজা উপলক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ। মিসরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংস্থা আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউসের মাধ্যমে ত্রাণ হিসেবে ২ হাজার টন খাদ্য ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশসহ ৯ দেশ।

বাংলাদেশ ছাড়াও যে ৮টি দেশগুলো হলো, যুক্তরাজ্য, সৌদি আরব, ফ্রান্স, চীন, ইন্দোনেশিয়া, ভারত, কানাডা এবং জার্মানি। বিষয়টি নিয়ে বিবৃতি দিয়ছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি হাউস।

বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ত্রাণের যত চালান গেছে, সেসবের মধ্যে এই চালানটি বৃহত্তম।

আরহাম অনলাইনকে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটির মুখপাত্র আবদেল-আলিম কাশতা বলেছেন, ত্রাণ পণ্যবাহী ট্রাকগুলো মিসরের উত্তর সিনাই থেকে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে গাজায় প্রবেশ করবে।


জানা গেছে, ৭ অক্টোবর গাজায় যুদ্ধ বাধার পর থেকে রমজান শুরুর আগ পর্যন্ত মোট ৪ হাজার টন ত্রাণ ও মানবিক সহায়তা পণ্য পাঠিয়েছে আল আজহার জাকাত অ্যান্ড চ্যারিটি।

আরও পড়ুন: ছবি তুলেই যে কোনো অঙ্কের সমাধান গুগলের অ্যাপে!...

গত ৭ অক্টোবর ইসরায়েল সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। সেই সঙ্গে জিম্মি করে নিয়ে আসে ২৪০ জনকে।

অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৩১ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ৭২ হাজার।

অনলাইন ডেস্ক