স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শুক্রবার ও শনিবার ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল থাকবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল করা হবে। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে মন্ত্রীর ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান বলেন, আন্দোলনে নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর চিরুনি অভিযান চলবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল বৃহস্পতিবারও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলায় কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকে।
আর বাকি জেলাগুলোর কারফিউ শিথিলের দায়িত্ব দেয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাধ্য হয়ে কারফিউ জারি করেছি, সেনাবাহিনীকে ডেকেছি। আগামী দু-চারদিনের মধ্যে আশা করি সবকিছু কন্ট্রোলে (নিয়ন্ত্রণে) নিয়ে আসতে পারবো। কারণ দেশের মানুষ এটা পছন্দ করছে না। এরই মধ্যে জঙ্গি ও সন্ত্রাসীদের উত্থান এবং বিএনপি-জামাতের চক্রান্ত আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







