Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

 অনলাইন ডেস্ক    ১ এপ্রিল, ২০২৪ ০৯:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ সোমবার (১ এপ্রিল) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে কয়েকটি স্থানে।

গত রোববার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস জানান, সোমবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা আমতলা, আশুলিয়ার কাঠগড়াসহ জিরাবো-বিশমাইল সড়কের দুই পাশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

অনলাইন ডেস্ক