২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। এই গণহত্যা দিবস পালনের লক্ষে আজ সোমবার রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে অন্ধকার থাকবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শনিবার (২৩ মার্চ) গণহত্যা দিবসের বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: দেশে দুদিন শিলাবৃষ্টির আশঙ্কা...
এই দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টার সময় জাদুঘরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া সারাদেশে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







