ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন ও বিজয় সরণি মেট্রোরেলের স্টেশন আগামী বুধবার (১৩ ডিসেম্বর) খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
প্রবাসী কল্যাণ ভবনে আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানান।
আরও পড়ুন: প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ, আপিল শুরু আজ...
তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যে মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হবে। তারই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু করা হবে।

শিডিউলে পরিবর্তন আসবে কিনা জানতে চাইলে এমএএন ছিদ্দিক বলেন, আপাতত সময়সূচি আগের মত থাকবে। তবে সফটওয়ারে ব্যাপক পরিবর্তন আনা হবে। অর্থাৎ, সবগুলো মেট্রোরেল স্টেশন চালু হলে সময়সূচিতে পরিবর্তন আসবে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







