বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন যোগ দেন ১৭ সেপ্টেম্বর। নিউইয়র্কে অধিবেশন যোগদান শেষে শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক থেকে সড়ক পথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।
ওয়াশিংটন ডিসিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখে হাসিনাকে অভ্যর্থনা করেন।
আরও পড়ুন: নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী...
এর আগে প্রধানমন্ত্রী শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) নিউইয়র্কে থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর শেষে বাংলাদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করে, আগামী ৪ অক্টোবর তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







