বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের যোগদান শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে আগামী ৪ অক্টোবর বাংলাদেশে ফিরবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত রবিবার দলের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়ার কথা ভেবেছিলেন আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রীকে এই বিষয়টি জানান ওবায়দুল কাদের। কিন্তু তিনি সেটি নাকচ করে দেন বলেও জানান সেতুমন্ত্রী।
আরও পড়ুন: বিদেশ যেতে চাইলে খালেদাকে জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী...
ওবায়দুল কাদের বলেন, জনসমাগমে মানুষের দুর্ভোগ হবে বলে প্রধানমন্ত্রী কোনো সংবর্ধনা নিতে চান না। এটা তিনি আমাকে জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিমধ্যে বেশ কিছু অর্জন রয়েছে। প্যান্ডেমিকের কারণে গত কয়েক বছর আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিতে পারিনি। আমরা বিষয়টি চিন্তা করেই প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু তিনি রাজি হননি।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







