নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
বিএনপির মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১২ জুন খালেদা জিয়া মধ্যরাতে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ১৭ জুন সন্ধ্যায় নিজ বাসভবন ফিরে যান তিনি।
দীর্ঘদিন ধরে ৭৭ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থাইটিস, কিডনি, লিভার সহ নানা রোগে ভুগছেন।
দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর নির্বাহী আদেশে কারাগারের বাইরে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আরও পড়ুন: সোমবার শান্তি সমাবেশ ডাকলো আওয়ামী লীগ...
২০১৮ সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজা হয়।
২০২০ সালের ২৫ মার্চ বেগম খালেদা জিয়া সাময়িক মুক্তি মেলার পর গুলশানে নিজের বাসভবনে থাকছেন।
সর্বশেষ গত ২৬ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







