Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সোমবার শান্তি সমাবেশ ডাকলো আওয়ামী লীগ

সোমবার শান্তি সমাবেশ ডাকলো আওয়ামী লীগ

     ৩০ জুলাই, ২০২৩ ১২:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

ঢাকা সহ দেশের জেলা সদর ও মহানগরে বিএনপির জনসমাবেশের দিন শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। শান্তি সমাবেশ শুরু হবে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে।

আগামীকাল সোমবার ঢাকা মহানগর উওর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানা যায়।

গত শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলন করে আগামী রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, রাজধানী সহ সারা দেশে রোববার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে।

আওয়ামী লীগের এ কর্মসূচি ঘোষণার ঘণ্টা দুইয়েক পরে আগামী সোমবার দেশের সব জেলা ও মহানগরে জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দেন বিএনপি।

বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গত শনিবারে রাজধানীতে যে অত্যাচার ও নিপীড়নের ঘটনা ঘটেছে তা নিয়ে আমরা আগামীকাল সারা দেশের জেলা সদর ও মহানগরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছি।

তিনি আরও জানান, রোববার আমরা কর্মসূচি দিতাম। কিন্তু আমরা জানতে পেরেছি, ক্ষমতাসীন দল এদিন বিক্ষোভ করবেন। তাই জন্য আমরা আগামী সোমবারে এই কর্মসূচি পালন করবো।

এরপর গত শনিবার দিবাগত রাত ১২টার সময় জানা যায়, আগামী সোমবার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ওই সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের দল।