আবারও আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে নির্বাচনে অংশ নেয়া হিরো আলম এবারও রাজনৈতিক দলে যোগ দেয়া নিয়ে আলোচনায় রয়েছেন ।
বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর দল বাংলাদেশ জাতীয় পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ আগস্ট) হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজে হিরো আলম এবং পার্থর ছবি পাশাপাশি রেখে তাতে লেখা হয়, পার্থর দলে যোগ দিচ্ছেন হিরো আলম! এরপরই শুরু হয় আলোচনার সূত্রপাতও নানা গুঞ্জন।

তবে বিষয়টি অস্বীকার করেছেন আন্দালিব রহমান পার্থ। তিনি জানান, হিরো আলম বিজেপিতে যোগ দিয়েছেন- বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর সঠিক নয়।
এদিকে হিরো আলমের ফেসবুকে আরেক পোস্টে বলা হয়, তার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। সম্প্রতি গণমাধ্যমকে হিরো আলম জানিয়েছিলেন, ভবিষ্যতে আর একা নির্বাচন করবেন না।
দলে যোগ দিয়ে দলীয় প্রার্থী হিসেবেই নির্বাচনে করবেন। কয়েকটি দলে যোগ দেয়ার প্রস্তাবও পেয়েছেন বলে দাবি করেছিলেন তিনি।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। এরও আগে তিনি বগুড়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপ-নির্বাচনে অংশগ্রহণ করেন।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









