দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে, চলবে বিকেল চারটা পর্যন্ত। ২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
পাকুন্দিয়া উপজেলার চালিয়াগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষিয়া উচ্চ বিদ্যালয়, সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঙ্গিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খামা বালিকা দাখিল মাদ্রাসার ২ টি কেন্দ্র, মিরদী ফাজিল মাদ্রাসা, পুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বুরুদিয়া উচ্চ বিদ্যালয় সহ বেশ কটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।
দুই একটি কেন্দ্রে ১০/১২ জন ভোটার উপস্থিতি থাকলেও বেশির ভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম। সাড়ে ১২ টা পর্যন্ত হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে মোট ভোট কাস্টিং ৫৭১ টি ভোট। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪৪৩১ জন।
এর আগে সকল সাতটার দিকে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের কেন্দ্রে ঢুকতে দেখা যায়।
শীতের সকালে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলার নূর হোসাইনী আলিম মাদরাসা কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার একেএম শামসুল আরেফিন। তিনি বলেন, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭৬৪ জন। ২ঘন্টায় ১৯৩টি ভোট পড়েছে।
আরও পড়ুন: মেহেরপুরের বাড়াদীতে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় নৌকার ৩ সমর্থককে ৭দিন করে জেল...
পাকুন্দিয়া উপজেলার খামা দাখিল মাদ্রাসা কেন্দ্রের নতুন ভোটার লাবনী রানী সরকারের কাছে নতুন ভোটার হিসেবে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন- ভালো, ভোট আমাদের গণতন্ত্রের অধিকার, মৌলিক অধিকার বললেই চলে। ভোট আমাদের সবার দেওয়া উচিত।
এ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ-২ আসনে নৌকা নিয়ে লড়ছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডি আইজি বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের সাবেক এমপি এডভোকেট মো. সোহরাব উদ্দিন এবং ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপি থেকে বহিস্কৃত নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো.আখতারুজ্জামান (রঞ্জন)।
এছাড়াও অন্য আসনে প্রার্থীরা হলেন মাছ প্রতীকে মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (গণফ্রন্ট), আম প্রতীকে আলেয়া (এনপিপি), টেলিভিশন প্রতীকে মো. বিল্লাল হোসেন (বিএনএফ), কবুতর প্রতীকে আশরাফ আলী (গণতন্ত্রী পার্টি)।
জাহিদ হাসান মুক্তার, কিশোরগঞ্জ প্রতিনিধি








































































































































































































































































































































































































































-min.png)









