Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে মহিলা দলের লিফলেট বিতরণ

মেহেরপুরে মহিলা দলের লিফলেট বিতরণ

 নিজস্ব প্রতিবেদক    ১৬ জানুয়ারী, ২০২৫ ১৯:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

“সবার আগে বাংলাদেশ” তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা মহিলা দল।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর বোসপাড়া বিএনপি অফিস প্রাঙ্গণ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুন্নেছা নয়ন, সিনিয়র সহ-সভাপতি পলি আক্তার বেদানা, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সহ সম্পাদিকা নাজমুন নাহার রিনা, মহিলা দলের অর্থ বিষয়ক সম্পাদিকা রুপালি খাতুন, সাংগঠনিক সম্পাদিকা ও শ্যামপুর ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ফাহিমা খাতুন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক