সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে কলকাতার ইকোপার্কে। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরায় ধরা পড়েন তারা।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ইকোপার্কে আড্ডা দিতে দেখা যায় আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তার মুখে ছিল সাদা দাড়ি।কামালের সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা।
আরও পড়ুন: যমুনা গ্রুপে জব সার্কুলার...
সাধারণত ইকোপার্কে রাতে কলকাতার স্থানীয়রা আড্ডা দেয়ার সুযোগ পান। নিরাপদ ভেবেই সেখানে আড্ডায় বসেন আওয়ামী লীগ নেতারা। তবে এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি সেখানে উপস্থিত হওয়ায় সটকে পড়েন তারা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গ্রেফতার হন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তবে অধিকাংশই গা ঢাকা দিয়েছেন। অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









