রাজধানীর নিউমার্কেট ও পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে আজ রোববার (৩১ মার্চ) সকালে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাবিব-উন নবী খান সোহেল তিনটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল ইসলাম ও মোঃ আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট ১৯ এপ্রিল...
এই বিষয়টি নিশ্চিত করে সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, পল্টন থানার পৃথক দুই মামলায় দুই বছর করে চার বছরের ও নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড দেন আদালত।
সোহেল আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









