Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ

 অনলাইন ডেস্ক    ৬ আগষ্ট, ২০২৪ ১০:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে জরুরি বৈঠক ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে অনলাইনে তারেক রহমানের সঙ্গে এ বৈঠক করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে সোমবার লাখো ছাত্র-জনতার দখলে ছিল রাজধানী ঢাকা। এদিন পদত্যাগ করে দেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা।

এরপর উদ্ভুত পরিস্থিতিতে সংকট সমাধানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনলাইন ডেস্ক