Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 তারেক রহমানের দেশে আসার বিষয়ে যা বললেন বিএনপির আইন সম্পাদক

তারেক রহমানের দেশে আসার বিষয়ে যা বললেন বিএনপির আইন সম্পাদক

 অনলাইন ডেস্ক    ৭ অক্টোবার, ২০২৪ ১১:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও আদালতকে ব্যবহার করে রায় সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন দলটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে তার চেম্বারে সাংবাদিকদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলা বিষয়ে এসব কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, তারেক রহমান দেশের আইন, আদালত ও সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে মামলা ও আদালতকে ব্যবহার করে রায় সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। উদ্দেশ্যপ্রণোদিত এসব মামলা তিনি আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন। তিনি যথা সময়ে দেশে আসার সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: ইবিতে জুলাই গণহত্যায় জড়িতদের তথ্য-উপাত্ত আহ্বান তদন্ত কমিটির....

তিনি বলেন, বহুল অলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পরিকল্পিতভাবে তারেক রহমানকে সম্পৃক্ত করে প্রহসনের বিচার করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় এমপি প্রার্থী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল কাহহার আকন্দকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুন:তদন্তের দায়িত্ব দেয়া হয়।

তিনি পুন:তদন্তের নামে বিতর্কিত উপায়ে সম্পুরক চার্জশিটে তারেক রহমানের নাম জড়িত করেন। বিচারের নামে তারেক রহমানের বিরুদ্ধে অবিচার হয়েছে।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক আরও বলেন, শেখ হাসিনা সরকারের একটি টোটাল প্রজেক্টই ছিল বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করা হয়েছে।

অনলাইন ডেস্ক