দেশব্যাপী কারফিউ চলায় আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত শোক মিছিল কর্মসূচি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতাও স্থগিত করার ঘোষণা দিয়েছে দলটি।
গত রোববার (৪ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান।
শনিবার (৩ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচির কথা জানিয়েছিলেন।
ওইদিন ওবায়দুল কাদের জানান, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করা হবে। উদ্ভূত পরিস্থিতিতে কর্মসূচিতে এ কর্মসূচি স্থগিত করলো ক্ষমতাসীনরা।
একইসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতাও স্থগিত করা হয়েছে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









