মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বসেছেন শেখ হাসিনা

 অনলাইন ডেস্ক    ২৬ নভেম্বার, ২০২৩ ১৩:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আজ রোববার (২৬ নভেম্বর) সকালে বৈঠকে বসেছেন দলীয় প্রধান শেখ হাসিনা।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দীর্ঘ সিরিয়াল ধরে গণভবনের ভেতরে প্রবেশ করেন মনোনয়নপ্রত্যাশীরা।

প্রার্থীরা বলেন, দলে ত্যাগী কর্মঠ ও পরীক্ষিতদের মূল্যায়ন করবে দল। তবে দল যাকেই মনোনয়ন দেবে তারজন্যই কাজ করার কথা জানান মনোনয়ন প্রত্যাশীরা। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে মতবিনিময় করে আগামীতে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেবেন এমনটিই বলছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা।

আরও পড়ুন: ৩০০ আসনে নৌকার মাঝিদের নাম জানা যাবে বিকেলে...

 সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিকেলেই ঘোষণা করা হবে ৩০০ আসনের প্রার্থীদের নাম।

আজ রোববার বিকাল ৪টার সময় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অনলাইন ডেস্ক