নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব চ্যালেঞ্জ কাটিয়ে বাংলাদেশকে যেভাবে সাবলীল গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন; তাতে দ্বিধাহীন কণ্ঠে বলা যায় দেশের অর্থনীতিতে প্রধানমন্ত্রীর বিকল্প নেই।
সোনালী ব্যাংক পিএলসি নড়াইল অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মোনোতোষ সরকারে সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করে নড়াইলের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যাংকিং খাতের অবদান ও চ্যালেঞ্জ সমূহ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রার ধারা সমুন্নত রাখতে বর্তমান সরকারের প্রতি অতীতের ন্যায় ভবিষ্যতেও ব্যাংকিং সেক্টরের সবার সহযোগিতা কমনা করেন।
আরও পড়ুন: আমি কারও হক মেরে খাইনি: মমতাজ...
এসময়ে মাশরাফী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষে কাজ করে চলেছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সবার সহযোগিতা সমর্থন ছাড়া তার চাওয়া পাওয়ার কিছুই নেই।
তিনি আরও বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পথচলায় সবাই তার সঙ্গে থাকবে বলেও আশাবাদ করেন।
উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









