Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 অটোরিকশা বন্ধের মাধ্যমে গরিবের আহার কেড়ে নেয়া হয়েছে: রিজভী

অটোরিকশা বন্ধের মাধ্যমে গরিবের আহার কেড়ে নেয়া হয়েছে: রিজভী

 অনলাইন ডেস্ক    ২০ মে, ২০২৪ ১৪:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অটোরিকশাচালকদের ওপর সরকার স্টিম রোলার চালাচ্ছে। অটোরিকশা বন্ধের মধ্য দিয়ে গরিবের আহার কেড়ে নেয়া হয়েছে। আজ সোমবার (২০ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, সরকার সম্পূর্ণ অনৈতিকভাবে গরিবদের ওপর জুলুম চালাচ্ছে।

বিএনপি এ নেতার অভিযোগ, দরিদ্র অটোরিকশা চালকদের কাছ থেকে সরকারি দলের নেতাকর্মীরা প্রতিনিয়ন চাঁদাবাজি করে তাদেরকে স্বর্বশান্ত করেছে।

সরকার দেশের প্রত্যেকটি সেক্টরকে লুটপাট করে শেষ করে দিয়েছে অভিযোগ করে রিজভী বলেন, অবিলম্বে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে হটানো হবে।

অনলাইন ডেস্ক