মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে গাঁড়াডোব জলিবিল পাড়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাবিবুর রহমান ফিরোজ, আল নুর মাদ্রাসার পরিচালক নুর ইসলাম বাবু, বিএনপি নেতা আনছারুল হক, আবুল হোসেন, শরিফউদ্দিন, সমাজসেবক ইয়াকুব আলী, স্বেচ্ছাসেবকদল নেতা আশরাফুল ইসলাম, ফজের আলী, আবু সাঈদসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় গাঁড়াডোব গ্রামের কৃতি সন্তান আনোয়ার হোসেন প্রবাস থেকে অনলাইনে সকলের নিকট দোয়া চান এবং সকলকে এক সাথে কাজ করে দলকে সংগঠিত কারার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানের শেষাংশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন গাঁড়াডোব গ্রামের কৃতি সন্তান প্রবাসী আনোয়ার হোসেন।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









