মেহেরপুরে নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ ১১ জন নেতাকর্মীকে আজ রবিবার (২৪ ডিসেম্বর) ভোরে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গাংনী উপজেলার বামন্দী এলাকা থেকে ১০ জন ও মেহেরপুর সদর উপজেলা থেকে এক জনকে আটক করে (ডিবি) পুলিশ।
মেহেরপুর ডিবি (ওসি) সাইফুল ইসলাম জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী-অলিনগর সড়ক নামক স্থানে বিএনপি নেতাকর্মীরা নাশকতার লক্ষে একত্রিত হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা বিএনপির দুই নেতাসহ ১০ জনকে আটক করেছেন (ডিবি) পুলিশ।
আরও পড়ুন: মেহেরপুরে ফেনসিডিলসহ আটক-১...
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসান খান জানান, হরতাল-অবরোধের নামে বিএনপি নেতাকর্মীরা নাশকতার অপচেষ্টা করছিল। এ সময় কয়েকজনকে আটক করা হলেও পালিয়ে যায় অনেক জন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
নিজস্ব প্রতিবেদক








































































































































































































































































































































































































































-min.png)









