Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে সংরক্ষিত নারী এমপি প্রত্যাশী ৭ নেত্রীর মনোনয়ন ফর্ম উত্তোলন

মেহেরপুরে সংরক্ষিত নারী এমপি প্রত্যাশী ৭ নেত্রীর মনোনয়ন ফর্ম উত্তোলন

 নিজস্ব প্রতিবেদক    ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাবার লক্ষ্যে মেহেরপুরের সাত নারী নেত্রী গত বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

মনোনয়ন ফরম তোলার শেষ দিনে তারা এই ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন বলে জানা গেছে।

মনোনয়ন ফরম যারা তুলেছেন তারা হলেন, মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তহমিনা খাতুন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, সদস্য শামিম আরা হীরা, জেলা সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিন, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান আরা, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাকুলি খাতুন।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় নুসরাত, নেওয়া হবে বিদেশে...

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক বলেন, দলীয়ভাবে কোন তথ্য আমার কাছে নেই। তবে আমি শুনেছি মেহেরপুর ও গাংনী থেকে সাত জন নারী নেত্রী মনোনয়ন ফরম কিনেছেন।

তিনি আরও বলেন, গত সংসদ নির্বাচনে দলীয় কেন্দ্রীয় ভাবে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু এবার কেন্দ্র থেকে কোন নির্দেশনা না আসায় আমরা কারো নাম প্রস্তাব করিনি আগামী ১৪ তারিখের মধ্যে মনোনয়ন কনফার্ম হবে বলে জানতে পেরেছি।

নিজস্ব প্রতিবেদক