দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনের কাছে হেরে গেলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও নৌকার প্রার্থী হাসানুল হক ইনু।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে রোববার রাতে ৫০ কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে কামারুল পেয়েছেন ৪১ হাজার ২৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনু পেয়েছেন ৩৬ হাজার ৭৩১ ভোট।
আরও পড়ুন: হেরে গেলেন যেসব আলোচিত প্রার্থী...
প্রসঙ্গত, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৪০৫ জন এবং নারী ভোটার ২ লাখ ২৫ হাজার ৫২৮ জন।
মিরপুর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৬৫ জন এবং ভেড়ামার উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ২৯৭ জন।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









