Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নতুন মন্ত্রিসভায় জায়গা নিশ্চিত হলো যাদের

নতুন মন্ত্রিসভায় জায়গা নিশ্চিত হলো যাদের

 অনলাইন ডেস্ক    ১১ জানুয়ারী, ২০২৪ ১২:৫০:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। গতকাল শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাতটার সময় বঙ্গভবনে প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সেই ফোন অনেকেই পেয়েছেন। ৩৬ জনের সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী ও প্রতিমন্ত্রী ১১ জন।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন যেসব মন্ত্রী...

মন্ত্রী তালিকায় রয়েছেন, ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪), আসাদুজ্জামান খান (ঢাকা-১২), মোঃ তাজুল ইসলাম (কুমিল্লা-৯), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), মোঃ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩) ও মোঃ আব্দুর রহমান (ফরিদপুর-১)।


মন্ত্রী তালিকায় আরও রয়েছেন, ফরহাদ হোসেন (মেহেরপুর-১), নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯), ফরিদুল হক খান (জামালপুর-২), মোঃ জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) ও সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রীর তালিকায় রয়েছেন, নসরুল হামিদ, বেগম সিমিন হোসেন রিমি, জুনাইদ আহমেদ পলক, মো. আলী আরাফাত, খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুর রহমান, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রোমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়ে আসন পেয়েছেন ৬২টি। শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি ১টি করে আসন পেয়েছেন।

অনলাইন ডেস্ক