সরকার পতনের এক দফা দাবি এবং ‘একতরফা ও প্রহসনে’র নির্বাচনের তপশিল বাতিলের আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন বিএনপি ও সমমনা দলগুলো।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত শনিবার সন্ধ্যার দিকে অনলাইনে সংবাদ সম্মেলন করে সোমবার দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দেন।
আরও পড়ুন: নৌকা প্রতীক নেই এই ৫ আসনে!...
পরে রোববার দুপুরে তিনি জানান, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহর মৃত্যুর কারণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এর সম্মানার্থে সোমবারের হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার পালন করবে বিএনপি।
রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি, বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের মুক্তি ও চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এই হরতাল কর্মসূচি চলবে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









