Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 তৃতীয় দিনে ১৫৫ প্রার্থীর আপিল ইসিতে

তৃতীয় দিনে ১৫৫ প্রার্থীর আপিল ইসিতে

 অনলাইন ডেস্ক    ৮ ডিসেম্বার, ২০২৩ ১২:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে তৃতীয় দিনে ১৫৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। এ নিয়ে মোট আপিলকারীর সংখ্যা দাঁড়াল ৩৩৮ জন।

কমিশন অফিসে ইসি সচিব জাহাংগীর আলম বৃহস্পতিবার বিকেলে এই তথ্য জানান।

সচিব জানান, খুলনা অঞ্চলে ১৭, রাজশাহী অঞ্চলে ১৭, চট্টগ্রাম অঞ্চলে ১১, সিলেট অঞ্চলে ৯, ময়মনসিংহ অঞ্চলে ৮, বরিশাল অঞ্চলে ৪, ঢাকা অঞ্চলে ২৬, রংপুর অঞ্চলে ২৪ ও কুমিল্লা অঞ্চলে ৩৩ জন প্রার্থী আপিল আবেদন করেছেন।

আরও পড়ুন: ঢাকা-রংপুর মহাসড়কে জামায়াতের বিক্ষোভ মিছিল...

এবারের জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাতিল করেছেন ৭৩১ জনের।

গত মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী শনিবার পর্যন্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা ইসিতে আপিল করতে পারবেন। ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ দেবেন ১৮ ডিসেম্বর। এরপর নির্বাচনী প্রচার শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি।

অনলাইন ডেস্ক