Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল, আটক একাধিক

মেহেরপুরে অবরোধের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল, আটক একাধিক

 অনলাইন ডেস্ক    ১৫ নভেম্বার, ২০২৩ ১৩:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

বিএনপি'র ডাকা অবরোধের পঞ্চম দফায় প্রথম দিনে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে মেহেরপুর জেলা বিএনপি।

আজ বুধবার সকাল ছয়টার সময় মেহেরপুর শহরের কাথুলি জেড কে ফিলিং স্টেশনের সামনে থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় মিছিলটি নেতৃত্ব দেয় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। অবরোধের কারণে সকাল থেকেই সীমিত আকারে আন্ত: জেলা বাস চলাচল করলেও মেহেরপুর থেকে ঢাকা গামী পরিবহন ছেড়ে যায়নি। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারণ জনগণ।

আরও পড়ুন: একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির...

এর আগে বিএনপি'র ডাকা দ্বিতীয় দফা ও পঞ্চম দিনে অবরোধের সমর্থনে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে উপজেলার নওপাড়া বাজারের মোড়ে একটি ঝটিকা মিছিল হয়েছিলো।

এছাড়া তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে অবরোধের সমর্থনে মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবের নেতৃত্বে গাংনী বাঁশবাড়িয়াতে একটি মশাল মিছিল হয়েছিলো।

এর আগে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলামের নেতৃত্বে গাংনীর বিভিন্ন স্থান থেকে নাশকতার মামলায় মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান ও সানঘাট বিএনপির সক্রিয় সদস্য জহুরুল ইসলামসহ একাধিক বিএনপির নেতা কর্মীদের আটক করা হয়।

অনলাইন ডেস্ক