জাতীয় পার্টি আসন ভাগাভাগি করেনি এবং মহাজোটেও নেই বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রংপুর-৩ আসনে নির্বাচনী কর্মীসভায় তিনি এসব কথা বলেন।
অনেকে তাদের ভুল বুঝছে, সেটা না বুঝতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি অনেক আসনে বিজয়ী হবে বলে জানিয়েছেন তিনি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এবারই প্রথম রংপুরে আসেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, আমরা মহাজোটে নেই। আগে ছিলাম, এখন নেই। এজন্য অনেকে আমাদের ভুল বুঝছে। আমরা আসন ভাগাভাগি করিনি, আমরা কোথাও প্রার্থী প্রত্যাহার করিনি। নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে। তাই নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে হলে আমরা অনেক আসন পাবো।
আরও পড়ুন: অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপি’র লিফলেট বিতরণ...
বেশ কিছু দিন চুপ থাকার কথা জানিয়ে জাপা চেয়ারম্যান বলেন, আমি দীর্ঘদিন নিশ্চুপ ছিলাম। নির্বাচনের তফসিল ঘোষণার সময়টা আমার জন্য এবং আমার দলের খুবই গুরুত্বপূর্ণ। আমার ভুল পদক্ষেপ আমাকে ও আমার দলকে খাদে ফেলে দেবে।
নির্বাচনে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই। সংসদ থাকা লাভজনক, যার কারণে আমরা নির্বাচনে গিয়েছি।
জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘আপনারা জানেন, একটি বড় দল (বিএনপি) নির্বাচনে আসেনি। তারা একদফা আন্দোলন করছে। দেশে আন্দোলন চলছে, যদিও যানবাহন চলছে, মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে।
কর্মীসভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









