কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুরের গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন।
এ সময় দলের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ রাজবন্দিদের মুক্তির দাবিও জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে মামলার রায়ে দণ্ডিত করা হয়েছে। তিনি শারীরিক অবস্থা খুব খারাপ। তার চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে না পারলে তাকে বাঁচানো সম্ভব হবে না। তাই রাজপথে সর্বাত্মক আন্দোলন দরকার।
আরও পড়ুন: শিল্পী সমিতির ভোট দিতে পারছেন না ফেরদৌস-মৌসুমী, কেন?...
সরকার তাদের ফ্যাসিবাদ ধরে রাখতে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ সারা দেশে হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে বন্দি করে রেখেছে।
বক্তারা আরও বলেন, এভাবে মামলা দিয়ে বিএনপিকে আটকে রাখা যাবে না। একটি বিতর্কিত বানোয়াট নির্বাচন দিয়ে এই সরকার স্থায়ী হতে পারবে না তাদের পতন হবে।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









