বিএনপি'র ডাকা ষষ্ঠ দফা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে মেহেরপুর জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার ভোরে মেহেরপুর শহরের কায়েম কাটা মোড় থেকে ঝটিকা মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় মিছিলটির নেতৃত্ব দেয় জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ।
আরও পড়ুন: আ. লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা চলছে...
অবরোধের কারণে সকাল থেকেই সীমিত আকারে আন্ত: জেলা বাস চলাচল করলেও মেহেরপুর থেকে ঢাকা গামী পরিবহন ছেড়ে যায়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়ে সাধারণ জনগণ।
তরিকুল ইসলাম








































































































































































































































































































































































































































-min.png)









