Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সন্ধ্যায় বসছে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা

সন্ধ্যায় বসছে আওয়ামী লীগের সংসদীয় দলের সভা

 অনলাইন ডেস্ক    ২২ অক্টোবার, ২০২৩ ১১:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

একাদশ জাতীয় সংসদে সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এটি আওয়ামী লীগের সংসদীয় দলের অষ্টম সভা। এই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আওয়ামী লীগ দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন বিকেল চারটার সময় শুরু হচ্ছে। এই অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন: শুরু বিএনপির সমাবেশ, দেয়া হতে পারে আল্টিমেটাম...

আগামী বছরের জানুয়ারির শুরুতে দেশে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নভেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৫ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর ২৪তম অধিবেশন শেষ হয়।

অনলাইন ডেস্ক