আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে বিকেলে আদালতে তোলা হবে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে, বিকেল ৩টার সময় ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে তোলা হবে।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল তাকে আটক করে। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা জানান, দীপু মনিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে।
ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।
এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। তাদের সবাই একই রাজনৈতিক আদর্শের নেতাকর্মী। ফরিদ আহমেদ মানিকের ওই ভবনের ম্যানেজার মো. সেলিম মিয়া গত ১৫ আগস্ট চাঁদপুর মডেল থানায় এ মামলা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মুহসীন আলম এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রসহ শেখ ফরিদ আহমেদ মানিকের মুনিরা ভবনে হামলা চালায়, মালামাল লুটপাট, ভাঙচুর করে ও ভবনে অগ্নিসংযোগ করে এবং তার দলীয় অফিসও ভাঙচুর করে। সে সময় শেখ ফরিদ আহমেদ মানিক চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছিলেন।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









