শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন কানাডার ৫ এমপি

 অনলাইন ডেস্ক    ১১ জানুয়ারী, ২০২৪ ১৪:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 17 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ৮ জানুয়ারি কানাডার পাঁচ পার্লামেন্ট মেম্বার চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন।

কানাডার এমপিরা হলেন: সালমা আতাউল্লাহজান, ব্র্যাড রেডেকপ, কেভিন ওয়াহ, ল্যারি ব্রক ও কেন হার্ডি।

তারা চিঠিতে আরও বলেন, আমরা কানাডা ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় আছি। সেই লক্ষ্যে আপনার ও আপনার সরকারের সাথে কাজ চালিয়ে যাব।

তারা প্রধানমন্ত্রীকে শুভ কামনা জানান এবং নতুন সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: এ নির্বাচনে সরকারের জয় নয়, ক্ষয় হবে: রিজভী...

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র হয়ে নির্বাচিত করে আসন পেয়েছেন ৬২টি। শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি ১টি করে আসন পেয়েছেন।

নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে। সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করে দেয়া হয়েছে।

অনলাইন ডেস্ক