Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সরকার নতুন খেলায় মেতেছে: মঈন খান

সরকার নতুন খেলায় মেতেছে: মঈন খান

 অনলাইন ডেস্ক    ৯ এপ্রিল, ২০২৪ ১৫:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, সরকারের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে পাহাড় অশান্ত করে তোলা হয়েছে। এটি ক্ষমতাসীনদের নতুন খেলা বলে দাবি করেন তিনি।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সদ্য কারামুক্ত বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের সঙ্গে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

বান্দরবানে চলমান ঘটনা ইস্যুতে মঈন খান বলেন, সরকার নতুন খেলায় মেতেছে। সরকার নিজের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে পাহাড় অশান্ত করে তুলেছে।

আরও পড়ুন: আইপিএলে যেখানে সবার সেরা মুস্তাফিজ...

‘আইএসের (ইসলামিক স্টেট) মতো কুকি চিনের নাটক সাজিয়েছেন ক্ষমতাসীনরা’, অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মঈন খান আরও বলেন, বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে, ক্ষমতাসীনদের এমন অভিযোগ মিথ্যাচার। বিএনপি নয়, বরং আওয়ামী লীগই গণতন্ত্রকে জিম্মি করে রেখেছে।

অনলাইন ডেস্ক