Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মির্জা ফখরুল আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

মির্জা ফখরুল আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

 অনলাইন ডেস্ক    ২৯ অক্টোবার, ২০২৩ ১২:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আজ রবিবার সকাল সাড়ে ৯টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গুলশানের বাসা থেকে ডিবির একটি টিম আজ সকালে মির্জা ফখরুলকে আটক করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।’

আরও পড়ুন: আগামীকাল সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি...

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম গণমাধ্যমকে বলেন, আজ সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলেন।

তিনি আরও বলেন, এরপর বাসা ও ভবনের সিসি ক্যামেরার ফুটেজের হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ঠিক দশ মিনিট পর মির্জা ফখরুল ইসলামকে ডিবি পুলিশ আবার ফিরে এসে আটক করে নিয়ে যায়।

অনলাইন ডেস্ক