Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বুয়েটে ছাত্রলীগের কমিটি নিয়ে পরিকল্পনা জানালেন সাদ্দাম

বুয়েটে ছাত্রলীগের কমিটি নিয়ে পরিকল্পনা জানালেন সাদ্দাম

 অনলাইন ডেস্ক    ২ এপ্রিল, ২০২৪ ১৫:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেই ছাত্রলীগের কমিটি দেয়া হবে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সাদ্দাম হোসেন বলেন, বুয়েটে শিক্ষার পরিবেশ বজায় রাখাই মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করে সেখানে কমিটি দেবে ছাত্রলীগ।

তিনি আরও বলেন, বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে, তবে তার কাঠামো কেমন হবে তা শিক্ষার্থীরাই নির্ধারণ করবে। যেসব শিক্ষার্থী নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আন্দোলনরত তাদের প্রতি ছাত্রলীগের শ্রদ্ধা রয়েছে। 

আরও পড়ুন: ৪০ টাকা কেজির পেঁয়াজ কারা কিনতে পারবেন?...

যেকোনো যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবির প্রতি ছাত্রলীগ সবসময়ই শ্রদ্ধাশীল। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে যেসব শিক্ষার্থী নেতিবাচক ঘটনার শিকার হয়েছেন তাদের জন্য কাজ করবে প্রশাসন।

এ সময় সবাই মিলে আলাপ-আলোচনা করে প্রতিষ্ঠানের আচরণবিধি নির্ণয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান সাদ্দাম হোসেন।

অনলাইন ডেস্ক