রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় রিমান্ড শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ রোববার ঢাকার আদালতে হাজির করা হয়েছে।
এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মির্জা আব্বাসকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. নুরুল ইসলাম।
আরও পড়ুন: আওয়ামী লীগের মনোনয়নপত্র, কত টাকা লাগবে জানালেন ওবায়দুল কাদের...
এর আগে গত ১ নভেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর শহীদবাগ থেকে ৩১ অক্টোবর রাতে মির্জা আব্বাসকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অনলাইন ডেস্ক








































































































































































































































































































































































































































-min.png)









